ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডিসেম্বরের শেষ সময়ে শীত মৌসুমে ৯ ডিগ্রিতে নেমেছে পঞ্চগড়ের তাপমাত্রা।
তাপমাত্রার এ রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, রাসেল শাহ। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অধিদফতর তথ্যানুযায়ী, গত বছর ১২ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ১০ এর নিচে তাপমাত্রা রেকর্ড হয়েছিল। এ বছর বুধবার ৯ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। অথচ গত বছর এ সময়ে ৮-এর ঘরে তাপমাত্রা রেকর্ড হয়েছিল। তাপমাত্রা কমার কারণে তীব্র শীত অনুভব হচ্ছে।