ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সারা দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকার চতুর্থ ডোজের কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক জনাব, আহমেদুল কবীর।
এ সময় জনাব, আহমেদুল কবীর বলেন, টিকার অ্যান্টিবডি বেশি দিন থাকে না। এ জন্য সরকার চতুর্থ ডোজ দেওয়ার উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, ৪ কোটি মানুষ ৪র্থ ডোজ নেওয়ার উপযোগী। তবে আপাতত আমরা ৫টি ক্যাটাগরিতে এই টিকা দেব। এক্ষেত্রে আমাদের মানুষ আছে ৮০ লাখ।
এর আগে সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ও লাইন ডাইরেক্টর ডা. মো. শামসুল হক। তিনি বলেন, আগামীকাল ২০ ডিসেম্বর (আজ) থেকে ঢাকাসহ সারা দেশে করোনার চতুর্থ ডোজ টিকা কার্যক্রম শুরু করছি। দেশের প্রতিটি কেন্দ্রেই অন্যান্য ডোজ টিকার সঙ্গে চতুর্থ ডোজও প্রয়োগ করা হবে। এ লক্ষ্যে আমাদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।