শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩৩

বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির মাসিক সভা বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হয়। ১৯ ডিসেম্বর ২০২২ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ব্রাক এনজিও এর সহযোগিতায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা স্বনামধন্য নির্বাহী অফিসার জনাব, বিপিন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব, পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আতিকুর রহমান শামীম, মাহিলাড়া ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক জিনাত জাহান খান, বীর মুক্তিযোদ্ধা চক্রবর্তী নিতাই লাল, উপজেলা এনজিও ফোরামের সভাপতি প্রেমানন্দ ঘরামী, উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি আবদুছ ছালেক মামুন, ব্র‍্যাক এনজিও এর বরিশাল জেলা ব্যবস্থাপক (Selp) জয়মালা মন্ডল, গৌরনদী এসোসিয়েট অফিস (Selp) মোঃ মহসিন আলী, বার্থী ইউপি চেয়ারম্যান মোঃ রাজ্জাক হাওলাদার, চাঁদশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম সহ অন্যান্যরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”