ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে পুরান ঢাকার নাজিরা বাজারে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫ টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস কন্টোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিকাল ৫ টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।
রাশেদ বিন খালেন বলেন, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং এ ঘটনায় কেউ হতাহত হননি।