শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৫৪

শিক্ষার মানোন্নয়নের লক্ষে বরিশালের গৌরনদীতে মতবিনিময় সভা।

ডেইলি ক্রাইম বার্তা : শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বরিশাল জেলার গৌরনদীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল এগারোটায় গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানের,ম্যানেজিং কমিটির সভাপতি আল-আমিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক-পৌরমেয়র হারিছুর রহমান হারিছ। এসময় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আলহাজ্ব মো.ফরহাদ হোসেন মুন্সি, আগৈলঝাড়া উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মো.রফিকুল ইসলাম তালুকদার, বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রাজ্জাক হাওলাদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ. এম. মানিক হাচান, গৌরনদী উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিস, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুস সালাম সেরনিয়াবাত। সভায় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। এছাড়াও শিক্ষার মান উন্নয়নে যেসব বাধা রয়েছে তা কিভাবে উত্তরণ করে জেলার শিক্ষাকে মানসম্মত ও যুগোপযোগী করা যায় বক্তারা সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”