বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪০

একজনের মৃত্যু করোনা ভাইরাসে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে দেশে ২৪ ঘণ্টায়। নতুন করে আক্রান্ত হয়েছে ১১ জন।
এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৩৩ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৩৬ হাজার ৫৬৭ জনে পৌঁছেছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ সময়ে আক্রান্তের হার শূন্য দশমিক ৭২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত আক্রান্তের হার ১৩ দশমিক ৪৯ শতাংশ।
আক্রান্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।