মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩০

ব্যারিকেড দিয়ে ডাকাতি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ব্যারিকেড দিয়ে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় সড়কে ফের যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল গাড়ির যাত্রীদের মোবাইল ফোন, নগদ টাকাসহ মালামাল লুট করে।
এদিকে ডাকাতের ব্যারিকেড ভেঙে পালিয়ে আসা সিএনজি অটোরিকশা ও মিনি ট্রাকের সামনের গ্লাস ডাকাতদল ভেঙে দেয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, গোলাম কবির বলেন, সিএনজি চালিত অটোরিকশায় ডাকাতি সংগঠিত হয়েছে শুনে তড়িৎ অভিযান চালানো হয়। ঘটনাস্থলে ডাকাত কবলিত একটি সিএনজি পাওয়া যায়।
বন্ধ থাকা পুলিশ চেকপোস্ট ও টহল শুক্রবার সকাল হতে আবারও সচল করা হয়েছে বলে উল্লেখ করে ওসি জানান, স্থানীয় ও পথচারীরা তথ্য দিয়ে সহযোগিতা করলে ডাকাত ও ডাকাতি প্রতিরোধ সম্ভব।