ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় তিন লাখ তিন হাজার ৭৩৬ জন। আর মারা গেছে এক হাজার ৩৬৪ জন।
সোমবার করোনায় আক্রান্ত হয়েছিল সোয়া দুই লাখ মানুষ। আর মারা গিয়েছিল প্রায় চার শ’ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ কোটি ৮০ লাখ ৭০ হাজার ৮৩২ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ সাত হাজার ৫৫ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬১ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৩৬৩ জন।