বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৪

বরিশালে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ক্ষয়ক্ষতি। 

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। গৌরনদীসহ পার্শ্ববর্তী এলাকায়। ঝড়ের কারণে সৃষ্ট জোয়ারের পানি ও বৃষ্টিতে তলিয়ে শত শত একর জমির পানের বরজ, আমন ধান, রবি শস্য ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া অসংখ্য মাছের ঘের ও পুকুর ভেসে গেছে এবং বিভিন্ন এলাকায় প্রচুর সংখ্যক গাছ উপড়ে যাওয়ায় অনেকের বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থরা সরকারের সহযোগীতা কামনা করেছেন।
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ নজরুল ইসলাম জানান, উপজেলার অধিকাংশ মানুষ মাছ ও পান চাষের উপর নির্ভরশীল। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানি ও দুই দিনের অবিরাম ভাড়ি বর্ষনে ৪০০ হেক্টর জমির পান বরজ, ২২৫ হেক্টর রোপা আমনের জমি, ৩৭৫ হেক্টর শীতকালিন সবজি, ৫০ হেক্টর কলা, ২৫ হেক্টর মরিচ, ৭ হেক্টর পেঁপে ও ৬ হেক্টর বিভিন্ন শীতকালীন সবজির বীজতলার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”