ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যেন বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন ৬২ কোটি ছাড়িয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১১টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৪৫ হাজার ৪৯৩ জন। মৃতের সংখ্যা ৬৫ লাখ ৩৯ হাজার ৯৬২ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৬০ কোটি ৩০ হাজার ৬২৪ জন।