ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গলা কেটে হত্যার অভিযোগে মূলহোতা মো. রেজাউল করিম রেজা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আর এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়েছে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিককে গলা কেটে হত্যার অভিযোগ করা মামলায়। আজ শনিবার (১৩ আগস্ট) ঢাকা মহানগর হাকিম জনাব, রশিদুল আলম তার জবানবন্দি রেকর্ড করেন।
আসামি মো. রেজাউল করিম রেজাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।