শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৩১

এক যুবকের মৃত্যুদণ্ড হত্যা মামলায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সিরাজগঞ্জের বেলকুচিতে স্কুলছাত্রী হত্যা মামলায় সঞ্জয় চন্দ্র সরকার (২২) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত সঞ্জয় চন্দ্র সরকার বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামের বাসিন্দা।
আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জনাব, ফজলে খোদা মো. নাজির এ দণ্ডাদেশ দেন। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জনাব, আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।