শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৩৭

ছুরিকাঘাতে একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ফরিদপুরে মোবাইল ফোন নিয়ে কথার কাটাকাটির জের ধরে বন্ধুর হাতে আরেক বন্ধু খুন হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩০ জুলাই) রাতে সদর উপজেলার কাচারীটেকের মোহাম্মদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার এসআই সুজন বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই আকাশ মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিমুলকে আটক করা হয়েছে। নিহত আকাশের কানের পেছন থেকে গলা পর্যন্ত একটা মাত্র কোপের আঘাত পাওয়া গেছে। নিহতের লাশ রাতে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শিমুল খান বর্তমানে ফরিদপুর কতোয়ালী থানা পুলিশের হেফাজতে রয়েছেন।