ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রবিবার সন্ধ্যায় অটোরিকশার সঙ্গে ওড়না পেঁচিয়ে শাম্মী আক্তার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে, আর এই ঘটনা ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউট-উলচাপাড়া সড়কের নয়নপুর এলাকায়। নিহত শাম্মী আক্তার পৌর এলাকার কাউতলীর কালন মিয়ার মেয়ে ও পশ্চিম পাইকপাড়ার হৃদয় মিয়ার স্ত্রী।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল জানান, হাসপাতালে আনার আগেই রোগী মারা যান।