বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৩

স্ত্রীকে কুপিয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে, আর এই ঘটনা কুমিল্লার মনোহরঞ্জে। পারিবারিক কলহের কারণে ওই গৃহবধূ গত ৯ বছর তাঁর বাবার বাড়িতে ছিলেন। গত প্রায় তিন মাস আগে স্বামীর বাড়িতে এসে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানান মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তপন কুমার বাকচী।
নিহত সরস্বতী মালাকার (৩২) ওই গ্রামের রঞ্জিত মালাকারের (৩৫) স্ত্রী। অভিযুক্ত রঞ্জিত ওই গ্রামের সুশীল মালাকারের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ এবং
তাকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।