রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪১

তিন জন আটক ইভটিজিংয়ের অভিযোগে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৫০ শয্যা বিশিষ্ট ঢাকার ধামরাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী স্বাস্থ্য কর্মকর্তাকে ইভটিজিংয়ের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার পৌর শহরের ইসলামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জোবায়ের হাবিব, মেহেদী হাসান মিরাজ ও ইমন ভূইয়া।
নারী স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি তিনি লিখিতভাবে থানায় অভিযোগ দিলে শনিবার সন্ধ্যায় পুলিশ ধামরাইয়ের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে আটক করে।