ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক খাবার হোটেলে কর্মচারীদের ঝগড়ায় ইসমাইল (১৮) নামে এক কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে অন্য কর্মচারী আর এই ঘটনা নেত্রকোনা জেলা শহরের বড় বাজার এলাকায়। এ ঘটনায় অভিযুক্ত আল মামুন নামে অপর কর্মচারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে খাবার হোটেলের ভিতরেই এ ঘটনা ঘটে ।
হোটেল কর্মচারীদের বরাত দিয়ে পুলিশ জানায়,
রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ওই হোটেলের কর্মচারী আল মামুনের সাথে শশা কাটা নিয়ে ইসমাইলের ঝগড়া লাগে। এক পর্যায়ে ইসমাইলকে বেধরক মারপিট করে লাথি মেরে সিড়িতে ফেলে দেয় আল মামুন। এতে ইসমাইল গুরুতর আহত হয়। রাতেই তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল মামুনকে আটক করে থানায় নিয়ে যায়।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, খন্দকার সাকের আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নেওয়া হয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”