রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০০

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ২৬শে মার্চ জাতীয় স্মৃতিসৌধে ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বাঙালি জাতি ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে স্বাধীনতাযুদ্ধে বীর শহীদদের। সর্বস্তরের জনতার পুষ্পাঞ্জলিতে ভরে উঠছে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধ।
এর আগে আজ শনিবার সকাল ৫টা ৫০ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে মাননীয় প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি জনাব, হাসান ফয়েজ সিদ্দিকী, আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ৭টার দিকে প্রাঙ্গণটি উন্মুক্ত করে দেওয়া হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, শ্রমিক সংগঠন, প্রতিষ্ঠানসহ শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ব্যানার নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।