শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৫৬

আজ পবিত্র লাইলাতুল বরাত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ পবিত্র লাইলাতুল বরাত। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখে দিবাগত রাতটিকে মুসলিম ধর্মাবলম্বীরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। মহা মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। মুসলমানরা এই রাতটি মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকারসহ বিভিন্ন ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করে থাকেন।