বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৫

সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পিকআপ ভ্যানের চাপায় মা ও ছেলে নিহত হয়েছে আর এই ঘটনা বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে। আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আজ সকালে মা নূরজাহান বেগম তার ছেলে রাকিবকে সঙ্গে নিয়ে হেঁটে একই সড়কের খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স সংলগ্ন এলাকার বাসিন্দা ভাই কুদ্দুস পাহলানের বাড়িতে যাচ্ছিল। এ সময় মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে পৌছলে একটি ট্রাক এবং পিকআপ ভ্যান ওভারটেক করার সময় ভ্যানটি মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ সময় ঘটনাস্থলে পিকআপ রেখে পালিয়ে যায় চালক ও হেলপার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মা ও ছেলের লাশ উদ্ধার করে আমতলী ফায়ার সার্ভিস ও পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো থানায় নিয়ে যায় এবং পিকআপটিকে জব্দ করে পুলিশ।