মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৮

শুভ উদ্বোধন নগরকান্দা প্রেসক্লাবের নবনির্মিত ভবনের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৪ মার্চ প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন করেন ফরিদপুরের নগরকান্দায় সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী, সাইদুর রহমান বাবলুর সন্চলনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ উপনেতার একান্ত সচিব শফিউদ্দিন, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, ফরিদপুর সারদা সুন্দরী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, জেলা পরিষদের সদস্য আঞ্জুমান আরা, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সালথা প্রেসক্লাব এর সভাপতি সেলিম মোল্লা, চেয়রম্যান লাবলু, সাবেক চেয়ারম্যান পথিক তালুকদার, সাবেক চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, নগরকান্দা খোলা চোখ পত্রিকার সম্পাদক প্রকাশক মাহাবুব আহাদ, আওয়ামীলীগ নেতা আজাদ হোসেন, নগরকান্দা -সালথা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ। ফুল দিয়ে বরন করে নেয় শাহদাব আকবর লাবু চৌধুরী সহ তার সফর সঙ্গীদের। ফিতা কেটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। নগরকান্দা প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ উপনেতা ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীকে ক্রেস্ট উপহার দেন।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”