শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:০১

একজন নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকচাপায় মো. ফারুক হোসেন (৬০) নামে পিরোজপুরে সাবেক এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল শুক্রবার রাতে জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো: ফারুক হোসেন জেলার মঠবাড়িয়া উপজেলার ধাঁনিসাফা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নিহতের পরিচয় পাওয়া গেছে।