ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে রাজধানীর রূপনগর বেরিবাধে। শুক্রবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সেখানকার সাদি পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মিলন হোসেন (২২), হারুন (১৭) ও শামিম হোসেন (১৮)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, পিকআপ ভ্যান ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় হারুনের, মিলন সারে ৬টার দিকে মারা যায় এবং শামিম চিকিৎসাধীন পৌনে ৮টার দিকে মারা যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
রূপনগর থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, রুপনগরে বেরিবাধ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় হারুন নামে একজন ঘটনাস্থলে মারা গেছে। বাকি দুজন ঢামেক হাসপাতালে মারা গেছে। মিলনের বিস্তারিত ঠিকানা পাওয়া গেলেও বাকি দুজনের ঠিকানা পাওয়া যায়নি। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।