মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:০৭

এলপিজি গ্যাসের দাম ফের বাড়ল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফের আবার বাড়ল দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ১ হাজার ২৪০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৯১ টাকা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে এটি কার্যকর হবে।
এদিন নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। উৎপাদন পর্যায়ে ব্যয়ের পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির উৎপাদিত এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে।
বেসরকারি খাতে প্রতি কেজি এলপিজির নতুন দাম ১১৫ টাকা ৮৮ পয়সা, এটি সর্বোচ্চ খুচরা মূল্য। এ হিসাবে বিভিন্ন পরিমাণের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।