শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:০১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় চারজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ শাহজালাল আলম জানান, সিলেটগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ফেলে চালক পালিয়ে গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।