শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫১

এক ছাত্রী অন্তঃসত্ত্বা এবং গ্রেফতার একজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক স্কুলছাত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়েছে পাবনার চাটমোহরে এবং এ ঘটনায় সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের একটি গ্রামে। আটক সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত. তফিজ মন্ডলের ছেলে এবং পেশায় তিনি রাজমিস্ত্রি।
অভিযোগে জানা গেছে, সাইফুল ৫ম শ্রেণির ওই ছাত্রীকে (১৩) ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেন। পরে সাইফুল ওই কিশোরীকে ভয়ভীতি দেখান কাউকে না বলার জন্য। একপর্যায়ে ওই স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং বিষয়টি জানাজানি হয়ে যায়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আমরা বিষয়টি জানার পরেই এসপি স্যারকে অবগত করি। এরপর তাঁর নির্দেশে সাইফুলকে আটক করা হয়েছে। স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছে।