মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৬

আত্মহত্যা করেছে এক শিক্ষার্থী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিয়ের প্রলোভনের শিকার হয়ে এক স্কুলশিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে আর এই ঘটনা নারায়ণগঞ্জের সোনারগাঁয়। গতকাল সোমবার সকালে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
আত্মহত্যা করা শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, একই গ্রামের আবুল কালামের ছেলে ইমন পাঁচ বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। বিয়ের জন্য চাপ দিলে রাজি হননি ইমন। এর জেরে হয়তো বিষপানে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। ঘটনার পর থেকে অভিযুক্ত ইমন ও তাঁর পরিবারের লোকজন পলাতক।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।