ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকচাপায় আউয়াল মিয়া (৫০) ও ফয়েজ মিয়া (৫৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন আর এই ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তন্তর এলাকায়। সোমবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জনই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. মিজানুর রহমান দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। আখাউড়ার তারাগনের ওরসে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন তারা। সকালে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের মধ্য অটোরিকশার চালকও রয়েছেন বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা যায়নি।