বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৫

মূল আসামি গ্রেফতার সিদ্দিকুর হত্যা মামলার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান মণ্ডলকে কুষ্টিয়ার ভেড়ামারায় গুলি করে হত্যা মামলার মূল আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। পরে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১২ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার জনাব, মোস্তাফিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামচরে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তরা অতর্কিত গুলি চালিয়ে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিককে হত্যা করে।