মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩৩

বৃষ্টি হতে পারে কাল থেকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে দেশে আবার বৃষ্টি হতে পারে এবং কাল শুক্রবার থেকে দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে আগামী রবিবার থেকেই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আবহাওয়া।
আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, শুক্র ও শনিবার দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। তবে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নেই। এমনকি বড় ধরনের বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই। ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা আর কমবে না। এখন থেকে গরম বাড়বে।