মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩৩

আবহাওয়ার পূর্বাভাস।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এতে আরও বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।