রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২২

প্রায় দ্বিগুণ বেড়েছে পেঁয়াজের দাম।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হঠাৎ করেই রাজধানীর বাজারগুলোতে অস্বাভাবিক বেড়েছে পেঁয়াজের দাম, এক লাফে হয়েছে প্রায় দ্বিগুণ।
সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২৫ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা দেশি পেঁয়াজের কেজি বিক্রি করছেন ৫০-৬০ টাকায়। এক সপ্তাহ আগে এই পেঁয়াজের কেজি ছিল ৩০-৩৫ টাকা। দাম বাড়ার কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা বৃষ্টিকেই দায়ী করেন। তারা বলছেন, বৃষ্টির কারণে অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে। অনেক পেঁয়াজ পচে গেছে।