শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৩

প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক সৌদিপ্রবাসীর স্ত্রীর ছয় টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ আর এই ঘটনা সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর বাজার। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি ফার্মেসির তালা ভেঙে লাশ উদ্ধার করা হয়।
ওই নারীর নাম শাহানাজ পারভীন জ্যোৎস্না (৩৫)। তাঁর স্বামীর নাম ছুরুক মিয়া। ছুরুক দীর্ঘদিন ধরে সৌদি আরবে রয়েছেন। তাঁদের গ্রামের বাড়ি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে। জ্যোৎস্না জগন্নাথপুর পৌরসভার পেছনের কলোনিতে ছেলে-মেয়ে নিয়ে বসবাস করতেন।
জগন্নাথপুর থানার ওসি জনাব, মিজানুর রহমান জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।