মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৫

১০ শতাংশ কমেছে করোনা শনাক্তের হার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কমে ১০ শতাংশে নেমে এসেছে দেশে করোনা শনাক্তের হার। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় এমন চিত্র দেখা গেছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়েছে তিন হাজার ৫৩৯ জন। আগের দিন বুধবার শনাক্ত রোগী ছিল তিন হাজার ৯২৯ জন। তবে এক দিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে। বুধবার মৃত্যু হয়েছে ১৫ জন ও গতকাল ২০ জন। গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, নতুন শনাক্ত রোগী নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জন করোনা শনাক্ত হয়েছে। আর করোনায় আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত মারা গেছে ২৮ হাজার ৯০৭ জন। নতুন করে সুস্থ হয়ে উঠেছে ১১ হাজার ৮০০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন।