শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৯

ধর্ষণের অভিযুক্ত জেলহাজতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১২ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ফুল দেওয়ার লোভ দেখিয়ে ভোলায় ধর্ষণের অভিযোগে আব্দুল খালেক (৮০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শিশুর বাবার দায়ের করা ধর্ষণ মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে তাকে ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড সার্কিট হাউস এলাকা থেকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল খালেক ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানান ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মো. এনায়েত হোসেন।
জনাব, মো. এনায়েত হোসেন বলেন, একজন প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় আব্দুল খালেক নামের এক বৃদ্ধকে আটক করা হয়েছে। পরে ধর্ষিতার বাবার দায়েরকৃত মামলার ভিত্তিতে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।