শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১৩

এক যুবক গ্রেফতার হয়েছে অস্ত্রসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অস্ত্রসহ শাহেদুল হক কিরণ (২৮) নামে চট্টগ্রামের রাউজানে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ডাবুয়া রাবার বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, কিরণের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আবদুল্লাহ আল হারুন জানান, চিকদাইর পুলিশ ফাঁড়ির চৌকশ পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ শাহেদুল হক কিরণকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা করার পর আদলতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ছাড়া কিরণের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ আগের আরও ৪টি মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।