ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আগামী ২৬ ফেব্রুয়ারি করোনার সংক্রমণ রোধে সারা দেশে বিশেষ টিকা ক্যাম্পেইন পরিচালনা করা হবে। ওই দিন সারা দেশে এক কোটি টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। এর পর থেকে করোনার দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়ার ওপর জোর দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার এক ভিডিও বার্তায় এ বি এম খুরশিদ আলম বলেন, ২৬ ফেব্রুয়ারির পর আর টিকার প্রথম ডোজ দেওয়া হবে না। এরপর স্বাস্থ্য অধিদপ্তর দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ নিয়ে ব্যস্ত থাকবে।