বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৮

এক যুবক খুন হয়েছেন ছুরিকাঘাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আব্দুর রহমান (৩০) নামে সিরাজগঞ্জ শহরে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের চররায়পুর খেলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান শহরের মিরপুর উত্তরপাড়ার ব্যবসায়ী সুজাব আলীর ছেলে।
সদর থানার ওসি জনাব, নজরুল ইসলাম জানান, নিহতের পিঠের পাজরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।
তিনি আরো বলেন, সন্ধ্যায় চররায়পুর খেলার মাঠ এলাকায় স্থানীয় দুই যুবকের সঙ্গে আব্দুর রহমানের তর্কবিতর্ক হয়। এরপর রাত ৮টার দিকে ওই এলাকাতেই ছুরিকাঘাতে আহত হন রহমান। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে হাসাপাতালে নেওয়ার পথে সে মারা যায়।