ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত কমেছে দেশে ২৪ ঘণ্টায়, পাশাপাশি সুস্থতা বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, রবিবার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনা আক্রান্ত ১৯ জন মারা গেছে। এটি আগের দিনের চেয়ে ৯ জন কম। গতকাল ১৯ জনসহ এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৩৮ জনে।
শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে চার হাজার ৬৯২ জন।