শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪৩

সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় দিপু মিয়া (২৬) নামে রাজধানীর শাহবাগ থানাধীন মৎস্য ভবনের সামনে এক যুবক গুরুতর আহত হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া।