মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৫

মৃত্যুর ঝুঁকি কমছে করোনায় : স্বাস্থ্যমন্ত্রী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জনাব, জাহিদ মালেক বলেছেন করোনায় মৃত্যুর ঝুঁকি কমে যাচ্ছে। তিনি বলেন, করোনা ভাইরাসের টিকাদান লক্ষ্যমাত্রার ৮৫ শতাংশ সম্পন্ন হয়েছে। এতে সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি কমে গেছে। এরপরও সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার শুভ্র সেন্টারে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।