শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫০

খুনের অভিযোগে ছেলে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মা পারুল বেগমকে (৫৫) মুখে আঘাত করে ও গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলে মিজানের (২৫) বিরুদ্ধে আর এই ঘটনা রাজশাহীর পুঠিয়ায়।
বৃহস্পতিবার সকালে পুলিশ ওই মায়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠিয়েছে।
এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নের সরিষাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের বড় ছেলে আনোয়ার হোসেন জানান, বুধবার রাতের খাবারের পর মা ঘরে যান। এরপর গভীর রাতে বাড়ির টিউবওয়েলের কাছে মায়ের লাশ দেখতে পাই। পরে থানায় খবর দিলে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় নিহতের ছেলে আনোয়ার হোসেন থানায় একটি হত্যা মামলা করেছেন। এতে অজ্ঞাত ব্যক্তির দ্বারা তার মা খুন হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে পুলিশ মাকে হত্যার দায়ে সন্দেহজনকভাবে ছেলে মিজানকে আটক করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, সোহরাওয়ার্দী হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। মাকে হত্যার সাথে জড়িত সন্দেহে তার ছেলেকে আটক করা হয়েছে।