মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩৩

বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা বাড়তে শুরু করেছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তাপমাত্রা বাড়তে শুরু করেছে সারা দেশে গতকাল বুধবার থেকে। আজ বৃহস্পতিবার থেকে দেশের একাধিক বিভাগে বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ ছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।