সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৬

একজন গ্রেফতার যৌন নির্যাতন অভিযোগে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদরাসাপড়ুয়া ৮ বছর বয়সি মেয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ আর এই ঘটনা ফেনীর সোনাগাজী উপজেলার চরশা ভিখারী গ্রামে।
বুধবার দুপুরে ফেনীর পুলিশ সুপার জনাব, আবদুল্লাহ আল মামুন তার দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গত ৪ ফেব্রুয়ারি শিশুটির মা বাবাসহ দুজনের নাম উল্লেখ করে সোনাগাজী থানায় ধর্ষণ মামলা করেন। ৫ ফেব্রুয়ারি ভুক্তভোগী শিশু ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব, কামরুল ইসলামের আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন। মঙ্গলবার ফেনী পুলিশ পুলিশ ইমাম হোসেন মিসকিনকে (৪৫) রাজবাড়ী জেলা থেকে গ্রেফতার করে ফেনী নিয়ে আসে। অভিযুক্ত মিসকিন চর সাহাভিকারি গ্রামের এনায়েত উল্লার ছেলে। তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় চুরি, ডাকাতি ও রাহাজানিসহ ১৫টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার জনাব, বদরুল আলম মোল্লা, জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মেজবাহ উদ্দিন ও সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল পলাশ।