ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অসময়ের বৃষ্টিতে হঠাৎ করে বেড়েছে পেঁয়াজের দাম। গতকাল রবিবার কেজিপ্রতি ৯ থেকে ১০ টাকা বাড়তি দামে পেঁয়াজ বিক্রি হয় পাইকারি বাজারে। এর প্রভাব পড়েছে কিছু খুচরা বাজারেও।
ব্যবসায়ীরা বলছেন, কয়েক দিনের বৃষ্টিতে অনেক পেঁয়াজের ক্ষেত নষ্ট হয়ে গেছে। সরবরাহে বিঘ্ন ঘটেছে, এতে দামও বেড়েছে। সরবরাহ স্বাভাবিক হলে দাম আবার কমতে পারে বলে মনে করছেন তাঁরা। তবে ক্রেতাদের দাবি, গতকাল বিক্রি হওয়া পেঁয়াজ ব্যবসায়ীদের আগেই কেনা ছিল। তাই দাম বাড়ানো অযৌক্তিক।