ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পলাতক প্রধান আসামি আজিজুল ইসলাম চৌধুরীকে চট্টগ্রামে একটি হত্যা মামলার কারনে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাণীরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, ২০১৪ সালে পূর্ব শক্রতার জেরে মাওলানা মাহবুবুর রহমানকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে ঠান্ডাছড়ি গ্রামের পোস্ট অফিসের কাছে প্রকাশ্যে হত্যা করে। এ ঘটনায় দায়ের হওয়া খুনের মামলায় প্রধান আসামি আজিজুল ইসলাম।
হত্যার পর থেকে আসামি আজিজুল ইসলাম ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপণ করে থাকে। র্যাব তথ্য প্রযুক্তি ব্যবহার করে রানীরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আসামি হত্যার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।