ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশে ২৯ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮ হাজার ৫৮৯ জনে দাঁড়িয়েছে। একই দিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৪৫ জন।
এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জনে। শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।