মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৫

বুস্টার ডোজ ওমিক্রনের জন্য।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গবেষণা চলছে বুস্টার ডোজ তৈরির কাজ বিস্তর করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ শনাক্ত হওয়ার পর এবং এরপর এই ধরনের ওমিক্রনের সংক্রমণের জন্য টিকার আলাদা বুস্টার ডোজ তৈরির কাজও শুরু করেছে টিকা তৈরিকারক বিভিন্ন প্রতিষ্ঠান। তবে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, মডার্নার তৈরি বুস্টার ডোজ বানরের শরীরে যে ধরনের রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে, ঠিক একই ধরনের রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে করোনার সাধারণ টিকাও।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে।
ফাইজার-বায়োএনটেক ও মডার্না গত সপ্তাহের মানবদেহে ওমিক্রনের জন্য তৈরি বুস্টার ডোজের পরীক্ষা চালিয়েছে। এরপরই এমন তথ্য জানালেন গবেষকেরা, যদিও গবেষণাটি এখনো প্রকাশিত হয়নি।
এদিকে মানবদেহে ওমিক্রনের জন্য তৈরি বুস্টার ডোজের যে পরীক্ষা চালানো হচ্ছে, সেই পরীক্ষার প্রতিবেদন গবেষকদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ এই বুস্টার ডোজ দেওয়ার পর রোগ প্রতিরোধ ব্যবস্থার কী তারতম্য হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কি না, এটা জানতে অপেক্ষা করছেন গবেষকেরা।