বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪৯

আগুন লেগেছে তুলার গুদামে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে আর এই ঘটনা গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের মোড়ল মার্কেট এলাকায়।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, উপজেলার চকপাড়া গ্রামের একটি তুলার গুদামে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন তারা।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান চৌধুরী জানান, মোড়ল মার্কেট এলাকায় সুরুজ মিয়ার মালিকানাধীন তুলার গুদামে আগুন লাগে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।