শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩৯

২০ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক জনবলে চলবে ব্যাংক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক জনবল নিয়ে সকল সরকারি-বেসরকারি কার্যালয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার। তাই ব্যাংকগুলোকেও একই নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ২১ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ থাকবে। সে জন্য এই নির্দেশনা কার্যকর হবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।
গত ২৪ জানুয়ারি থেকে এই নির্দেশনায় চলছে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে ঠিক কত শতাংশ কর্মকর্তা নিয়ে কার্যক্রম চলবে, ব্যাংকগুলো তা নিজেরাই ঠিক করতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।